1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

প্রতিনিধি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম ও এডার মিলিটাওদের ছাড়াই তারা ৩-০ ব্যবধানে জিতেছিল। যেখানে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে নায়ক বনে যান ফেদে ভালভার্দে। রিয়াল আজ (মঙ্গলবার) ফিরতি লেগ খেলতে নামবে ম্যানসিটির মাঠে। তার আগে এমবাপেকে নিয়ে লস ব্লাঙ্কোসরা সুখবর পেয়েছে।

বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় সিটি অব ম্যানচেস্টার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমবাপের ফেরার খবর জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া, ‘সে খেলার জন্য প্রস্তুত। সুতরাং কালকে (তাকে) দেখবেন। কিলিয়ান তার ব্যতিক্রমী গুণ অন্যদের মাঝে ছড়িয়ে দেয়…আমি তাকে মাঠে খেলতে দেখার অপেক্ষায়। সে গুরুত্বপূর্ণ একজন হবে।’

‘বিশ্বের সেরা খেলোয়াড়কে ছাড়া দল আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে– তা অনুমান করা কঠিন। তবে এটি আমাদের স্কোয়াডের উচ্চতা ও লেভেল সম্পর্কে বলে দেয়। যদি সেরা খেলোয়াড়কে ছাড়াই মানুষ এই দল নিয়ে উচ্চাশা দেখায়, আমি খুশি’, আরও যোগ করেন রিয়াল কোচ। এ ছাড়া ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে সিটি ম্যাচে না পেলেও তার চোটের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট আরবেলোয়া। এর আগে এই রিয়াল তারকাকে এপ্রিলের আগে পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন ইংল্যান্ড জাতীয় দলের কোচ থমাস টুখেল।

মাংসপেশির চোটের কারণে গত ১ ফেব্রুয়ারির পর আর মাঠে নামা হয়নি বেলিংহ্যামের। চোট থেকে তিনি ধারণার আগেই ফিরতে পারেন জানিয়ে আরবেলোয়া বলেন, ‘বেলিংহ্যামই সতীর্থদের সঙ্গে এখানে আসতে চেয়েছে, দলের সঙ্গে থাকতে চায় সে। সে দলের অনুশীলনের অংশ, তবে সে কাল (আজ) খেলবে না। তাকে কাছে পেয়ে আমি খুশি। সে এমন খেলোয়াড়, যে মাঠের নেতাও। আমাদের সঙ্গে এখানে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ। অনুশীলনে, খেলার আগমুহূর্তে এবং বিরতিতে তার সঙ্গে কথা আদান-প্রদানের সুযোগ থাকছে।’

মূলত ইংলিশ কন্ডিশনে খেলা হওয়ায় চোটে থাকলেও, রিয়াল মাদ্রিদের ২৬ সদস্যের স্কোয়াডে রয়েছেন দেশটির তারকা মিডফিল্ডার বেলিংহ্যাম। এমবাপে ছাড়াও চোট কাটিয়ে রিয়াল শিবিরে ফিরেছেন লেফটব্যাক আলভারো কারেরাস। তাদের ছাড়াই গত সপ্তাহে শেষ ষোলোর প্রথম লেগে সিটির বিপক্ষে ৩-০ গোলের জয়ে এগিয়ে আছে রিয়াল। ফিরতি লেগে সেটি পেরিয়ে অ্যাগ্রিগেটে জেতা পেপ গার্দিওলার দলের জন্য কঠিনই হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!