1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বেকহ্যামের ২৬ বছরের রেকর্ড ভাঙল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বেকহ্যামের ২৬ বছরের রেকর্ড ভাঙল

প্রতিনিধি

অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-১ গোলের স্বস্তির জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে ব্রুনো ফের্নান্দেস দুটি গোল বানিয়ে দিয়েছেন। তাতে ভেঙে গেছে ডেভিড বেকহ্যামের রেকর্ড।

ম্যানইউর দ্বিতীয় গোলটি করেন ম্যাথিউস কুনহা। মৌসুমের ১৬তম অ্যাসিস্ট করেন ফের্নান্দেস। প্রিমিয়ার লিগের এক মৌসুমে ইউনাইটেডের হয়ে এটি সর্বোচ্চ অ্যাসিস্ট।

এর আগে ১৯৯৯-০০ মৌসুমে ১৫ অ্যাসিস্ট করেন বেকহ্যাম। ম্যানইউর এই রেকর্ড ২৬ বছর পর ভেঙে গেল। সব প্রতিযোগিতা মিলে পর্তুগাল মিডফিল্ডার ম্যানইউর জার্সিতে ১০০টি অ্যাসিস্ট করেছেন।

স্কাই স্পোর্টস-কে ফের্নান্দেস বললেন, ‘আমি অনেক বেশি গর্বিত ও আনন্দিত কারণ আমি আমার সতীর্থদের দিয়ে গোল করিয়েছি। অন্যকে আনন্দ দেওয়াও খুব ভালো। আমি যেই পজিশনে খেলি, আমি খুব খুশি যে তাদেরকে গোল করাতে সাহায্য করতে পারি এবং ওই মুহূর্তে আমি খুশি হই। এটা আমার জন্য বিশাল অর্জন, কিন্তু মূল সাফল্য হবে মৌসুম শেষে শীর্ষে থাকা।’

৩১ বছর বয়সী ফের্নান্দেসের হাতে এখনো আট ম্যাচ বাকি। লিগের এক মৌসুমে সর্বোচ্চ ২০ অ্যাসিস্টের রেকর্ড ছোঁয়া তার জন্য অসম্ভব নয়। ২০০২-০৩ মৌসুমে থিয়েরি অঁরি ও ২০১৯-২০ মৌসুমে কেভিন ডি ব্রুইনা এই কীর্তি গড়ে যৌথভাবে শীর্ষে আছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!