1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আজ পবিত্র শবে কদর: ইবাদত-বন্দেগিতে কাটবে মুসলমানদের মহিমান্বিত রজনী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আজ পবিত্র শবে কদর: ইবাদত-বন্দেগিতে কাটবে মুসলমানদের মহিমান্বিত রজনী

প্রতিনিধি

আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যার পর থেকেই শুরু হবে মহিমান্বিত এই রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হবে পবিত্র শবে কদর।

ইসলাম ধর্মে শবে কদরের রাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পবিত্র আল কুরআন–এ উল্লেখ রয়েছে, এই রাত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। বিশ্বাস করা হয়, এ রাতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অশেষ রহমত, বরকত ও মাগফিরাতের দ্বার উন্মুক্ত করে দেন।

ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে আল্লাহর নৈকট্য লাভের আশায় মসজিদ ও ঘরে ঘরে নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া ও ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। অনেকে মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতেরও আয়োজন করেন।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, পবিত্র লাইলাতুল কদর–এর রাতেই মানবজাতির পথনির্দেশনার জন্য পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই এই রাতকে মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। পাশাপাশি জাতীয় দৈনিক পত্রিকাগুলোতেও প্রকাশিত হবে বিশেষ নিবন্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!