1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ত্রিপলীতে বাংলাদেশিদের নিরাপত্তা জোরদারে বৈঠক, সহযোগিতা বাড়াতে একমত দুই পক্ষ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

ত্রিপলীতে বাংলাদেশিদের নিরাপত্তা জোরদারে বৈঠক, সহযোগিতা বাড়াতে একমত দুই পক্ষ

প্রতিনিধি

লিবিয়ার রাজধানী ত্রিপলী-তে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও দেশটির নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তা।

ত্রিপলী সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালক (ত্রিপলী মেট্রোপলিটন পুলিশের প্রধান) মেজর জেনারেল খলিল ওয়াহিবা-র সঙ্গে বৈঠক করেন লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। সম্প্রতি অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য শনিবার (১৪ মার্চ) জানায় ত্রিপলী বাংলাদেশ দূতাবাস।

বৈঠকে ত্রিপলীতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, কল্যাণ এবং সাম্প্রতিক বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সম্প্রতি কয়েকজন বাংলাদেশি নাগরিক অপহরণের শিকার হওয়ার ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত ও ভুক্তভোগীদের উদ্ধারে নেওয়া পদক্ষেপের জন্য রাষ্ট্রদূত ত্রিপলী সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালককে ধন্যবাদ জানান।

এ সময় মহাপরিচালক জানান, এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে। পাশাপাশি অপহরণের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

বৈঠকে ভুক্তভোগী বাংলাদেশি নাগরিকদের জন্য প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। একই সঙ্গে অপরাধের সঙ্গে জড়িত দুষ্কৃতিকারী বাংলাদেশিদের শনাক্ত করে আটক এবং তাদের আইনের আওতায় আনার বিষয়েও জোর দেওয়া হয়।

এছাড়া ত্রিপলীতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে তথ্য আদান-প্রদান, দোভাষী সহায়তা এবং পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার বিষয়ে একমত হন দুই পক্ষ।

বৈঠকে আরও আলোচনা হয়, লিবিয়ায় নিয়মিতভাবে অবস্থানের জন্য প্রয়োজনীয় পুলিশ রিপোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংগ্রহের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সহায়তা বাড়ানোর বিষয়েও।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে ভবিষ্যতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ত্রিপলীতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ আরও জোরদার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!