1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রতিনিধি

রাজবাড়ীতে নবনির্মিত টাউন হল ‘ডিসি পার্ক’-এর শুভ উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে টাউন হলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

পার্কের উদ্বোধন শেষে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ ও সামাজিক বন্ধন জোরদারে এ ধরনের আধুনিক টাউন হল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। এছাড়াও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নবনির্মিত এই টাউন হলটি জেলার সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। এতে স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তারা।

উদ্বোধন শেষে অতিথিরা নবনির্মিত টাউন হলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজবাড়ী টাউন হল (চিত্রা সিনেমা হল) এর জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার এই পরিত্যক্ত স্থানে পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ বাস্তবায়নে এই পরিত্যক্ত জায়গায় ডিসি টাউন হল পার্ক নির্মাণ করা হয়।

পার্কে একটি উন্মুক্ত মঞ্চ, আধুনিক ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। এছাড়াও বসার জন্য কয়েকটি বেঞ্চ, রাতে আলোকসজ্জা, একইসঙ্গে পরিত্যক্ত স্থানের সৌন্দর্যবর্ধন ও জনবান্ধব বিনোদনকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন অবকাঠামো নির্মাণ করার কাজ চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!