1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

প্রতিনিধি

গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ককে জুতা পেটার হুমকি দিয়ে আলোচনায় আসা ছাত্রশক্তির জেলা নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় কমিটি। সংগঠনের ঐক্য, সংহতি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে জাতীয় ছাত্রশক্তি গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব বাইজিদ বোস্তামি জিমের সদস্য পদ স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১২ মার্চের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্রের ধারা ৬.৪.৯ অনুযায়ী শৃঙ্খলাবিরোধী ও সংগঠনের সুনাম ক্ষুণ্ণকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ধারা ৬.৬.২ মোতাবেক কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সদস্য পদ স্থগিত থাকবে।

অভিযোগের বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন রাফিয়া রেহনুমা হৃদি। উপ-প্রধান হিসেবে রয়েছেন নাঈম আবেদীন এবং সদস্য হিসেবে আল মেহরাজ শাহরীয়ার মিথুন। এই কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা দিতে বলা হয়েছে।

এর আগে গত বুধবার (১১ মার্চ) রাতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে গাইবান্ধা জেলা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদিকে প্রকাশ্যে জুতা পেটা করার হুমকি দেন বাইজিদ বোস্তামি জিম। একই সঙ্গে তিনি এনসিপির উত্তরাঞ্চলের মুখপাত্র সারজিস আলমকেও কড়া ভাষায় সতর্ক করেন।

দুই দফা লাইভে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত খুদিকে গাইবান্ধা এনসিপির আহ্বায়ক হিসেবে তারা মেনে নিতে পারছেন না। এ নিয়ে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেন এবং বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

তবে ওই লাইভ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। বিষয়টি সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে বাইজিদ বোস্তামি জিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!