1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আটক

প্রতিনিধি

সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য ওসমান গণিকে (৩৮) আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অভিযান চালিয়ে দস্যু ওসমান গণিকে আটক করা হয়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

আটক ডাকাত ওসমান গণি সাতক্ষীরার আশাশুনি থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন। জব্দকৃত আলামত ও আটক ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার আবরার হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দস্যু ওসমান গণিকে আটক করা হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড বাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!