1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমার প্রত্যেকটা উইকেটই স্পেশাল : নাহিদ রানা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আমার প্রত্যেকটা উইকেটই স্পেশাল : নাহিদ রানা

প্রতিনিধি

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ বুধবার ৮ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। যেখানে বল হাতে দলের হয়ে বড় অবদান রেখেছেন নাহিদ রানা। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, ‘আমার জন্য প্রত্যেকটা উইকেটই স্পেশাল। কারণ উইকেট ধরেন আজকে ভালো, কালকে খারাপ। আমি চিন্তা করি উইকেট যেমনই হোক, উইকেটটা নিজে বোঝা উচিত এবং উইকেট যেটা চায় সেই অনুযায়ী বোলিং করা উচিত।’

সিনিয়রদের থেকে পরামর্শ পাওয়া নিয়ে নাহিদ বলেন, ‘অধিনায়কের পরিকল্পনা ছিল, শান্ত ভাইয়েরও পরিকল্পনা ছিল কারণ তারা অনেক দিন থেকে ওয়ানডে ক্রিকেট খেলে আসছে, তাদের অনেক অভিজ্ঞতা। আমার যখনই মাঠের মধ্যে সাহায্য লাগে আমি তাদের কাছ থেকে নিই এবং মুস্তাফিজ ভাই আছে, তাসকিন ভাই আছে, তাদের কাছে সবসময় একটা সাহায্য পাই এবং এই জিনিসটা আমাকে অনেক চাপমুক্ত করে।’

ভালো মানের উইকেটে খেলা নিয়ে এই পেসার বলেন, ‘ভালো মানের উইকেট থাকলে ব্যাটার এবং বোলার-সবারই দক্ষতা বাড়ে। এখন সারা বিশ্বেই স্পোর্টিং উইকেট বা সমান সুযোগের উইকেট থাকে। দেশে এমন উইকেট পেলে বিদেশে গিয়ে মনে হবে না যে এমন উইকেটে আগে খেলিনি।’

পাকিস্তান দলের এমন হার নিয়ে নাহিদ জানান, ‘আজ হয়তো তাদের দিনটি খারাপ গেছে। একজন খেলোয়াড় হিসেবে আমি কোনো দলকেই ছোট করে দেখি না। ক্রিকেট গোল বলের খেলা, যে কোনো সময় যে কোনো দল ঘুরে দাঁড়াতে পারে। পরবর্তী ম্যাচে তারা হয়তো তাদের দক্ষতা দিয়ে ভুলগুলো শুধরে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করবে। আমরাও চেষ্টা করব আমাদের ভালো খেলার ধারাটা দীর্ঘসময় বজায় রাখতে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!