1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘের পাঁচ সংস্থাকে জাপানের ১৬.৫ মিলিয়ন ডলার অনুদান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘের পাঁচ সংস্থাকে জাপানের ১৬.৫ মিলিয়ন ডলার অনুদান

প্রতিনিধি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে জাপান। জাতিসংঘের পাঁচটি সংস্থার মাধ্যমে এই সহায়তা বাস্তবায়ন করা হবে।

বুধবার (১১ মার্চ) ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, জাপান সরকার চলতি মাসে জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে পাঁচটি নতুন অনুদান সহায়তা প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষর ও নোট বিনিময় করেছে। মোট অনুদানের পরিমাণ ২.৫৭ বিলিয়ন জাপানি ইয়েন, যা প্রায় ১৬.৫ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ।

এই সহায়তা কার্যক্রম বাস্তবায়নে অংশীদার হিসেবে কাজ করবে UNICEF, UNFPA, International Organization for Migration (আইওএম), World Food Programme (ডব্লিউএফপি) এবং United Nations High Commissioner for Refugees (ইউএনএইচসিআর)। ২ থেকে ৫ মার্চ ঢাকায় আনুষ্ঠানিকভাবে এসব প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষর করা হয়।

এই পাঁচটি প্রকল্পের আওতায় কক্সবাজার এবং ভাসানচরে জরুরি মানবিক চাহিদা পূরণে সহায়তা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে খাদ্য সহায়তা, পুষ্টি, স্বাস্থ্যসেবা, যৌন ও প্রজনন স্বাস্থ্য, নারী ও মেয়েদের সুরক্ষা, শিক্ষা, পানি ও স্যানিটেশন, আশ্রয় উপকরণ, পরিচ্ছন্ন রান্নার ব্যবস্থা, জীবিকা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি সহায়তা।

জাপান দূতাবাস জানায়, এসব কর্মসূচি শুধু রোহিঙ্গা শরণার্থীদেরই নয়, তাদের আশ্রয়দাতা স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীকেও উপকৃত করবে।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত Saida Shinichi বলেন, দীর্ঘস্থায়ী মানবিক সংকটের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি আশ্রয়দাতা জনগোষ্ঠীকে সহায়তা করতে জাপান প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে নতুন এই অংশীদারিত্বের মাধ্যমে জীবন, মর্যাদা ও স্থিতিস্থাপকতা রক্ষায় সময়োপযোগী সহায়তা প্রদান করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, বৈশ্বিক তহবিল সংকটের মধ্যেও এই সহায়তা জরুরি মানবিক সেবা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!