1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘জুলাই সনদ অস্বীকার মানে নিজেদের অস্তিত্ব অস্বীকার’— বিএনপিকে আজহারুল ইসলামের আহ্বান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

‘জুলাই সনদ অস্বীকার মানে নিজেদের অস্তিত্ব অস্বীকার’— বিএনপিকে আজহারুল ইসলামের আহ্বান

প্রতিনিধি

সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, জুলাই সনদ অস্বীকার করা মানে নিজেদের অস্তিত্ব অস্বীকার করার শামিল।

মঙ্গলবার রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে চকবাজার দক্ষিণ থানা জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম বিএনপিকে উদ্দেশ করে বলেন, তারা জুলাই সনদে স্বাক্ষর দিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে অনীহা দেখিয়ে জাতির সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ব্যত্যয় ঘটলে জাতি তা ক্ষমা করবে না।

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ ’২৪ সালের জুলাই আন্দোলন ২০২৪-এর ফসল। ওই আন্দোলন না হলে বর্তমান প্রধানমন্ত্রী দেশে ফিরতে পারতেন না এবং যারা আজ মন্ত্রী হয়েছেন তারাও মন্ত্রী হওয়ার সুযোগ পেতেন না। একইভাবে সংসদ সদস্যরাও নির্বাচিত হওয়ার সুযোগ পেতেন না। তাই জুলাই সনদকে অস্বীকার করা মানে জুলাই বিপ্লবকেই অস্বীকার করা।’

তিনি বলেন, জুলাই আন্দোলনে হাজারো ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদমুক্ত একটি নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে সংগ্রাম করেছে। সেই প্রত্যাশা পূরণে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আগামী ১২ মার্চ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন-এ জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

দেশ ও জাতির স্বার্থে জামায়াতে ইসলামী সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। তবে সরকার যদি জনগণের স্বার্থবিরোধী পথে হাঁটে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে বলেও সতর্ক করেন তিনি।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চকবাজার দক্ষিণ থানা জামায়াতের আমির মাওলানা আনিসুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী হাফেজ এনায়েত উল্লাহ। এছাড়া দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!