1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিলেটে অটোরিকশা থামিয়ে নারীর ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ১ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

সিলেটে অটোরিকশা থামিয়ে নারীর ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ১

প্রতিনিধি

সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন হাউজিং এস্টেট এলাকায় মোটরসাইকেলযোগে এসে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত রশিদ আহমদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) ভোররাতে কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি রশিদ আহমদ কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে নগরীর এয়ারপোর্ট থানার হাউজিং এস্টেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশাযোগে যাওয়ার পথে এক নারীর গতিরোধ করেন তিনটি মোটরসাইকেলে আসা ছয় ছিনতাইকারী। এ সময় তারা ওই নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান। আকস্মিক এ ঘটনায় ভুক্তভোগী নারী হতবিহ্বল হয়ে পড়েন

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। এরই ধারাবাহিকতায় বুধবার (১১ মার্চ) ভোরে অভিযান চালিয়ে সিলেটের কানাইঘাট উপজেলার একটি এলাকা থেকে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!