1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শরীয়তপুরে নদীর তীর রক্ষা বাঁধের ১০ হাজারের বেশি জিওব্যাগ লুট - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শরীয়তপুরে নদীর তীর রক্ষা বাঁধের ১০ হাজারের বেশি জিওব্যাগ লুট

প্রতিনিধি

শরীয়তপুরে নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য মজুদ করে রাখা বালুভর্তি জিওব্যাগ লুটে নিয়েছেন এলাকাবাসী। এতে সরকারি উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

জেলা পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের আওতায় গত দুই বছর ধরে নড়িয়া উপজেলার চরমোহন এলাকা থেকে সখিপুর থানার উত্তর তারাবুনিয়া পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার নদীতীর রক্ষা বাঁধ নির্মাণের কাজ চলমান রয়েছে। নদীর ভাঙন ঠেকাতে সখিপুর থানার চরভাগা ইউনিয়নের মনাই হাওলাদার বাজার সংলগ্ন নদীর পাড়ে ১৮ হাজার বালুভর্তি জিওব্যাগ মজুদ করে রাখা হয়েছিল। পর্যায়ক্রমে এসব জিওব্যাগ নদীতে ফেলে ভাঙন প্রতিরোধের কাজ করার কথা ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে স্থানীয় একটি মহল রাতের অন্ধকারে এবং দিনের বেলায় প্রকাশ্যেই ওই জিওব্যাগের মধ্যে থাকা বালু সরিয়ে ব্যাগগুলো লুট করে নিয়ে যান। পরে দেখা যায়, মজুদ করা জিওব্যাগের মধ্যে ১০ হাজারেরও বেশি জিওব্যাগ লুট হয়ে গেছে। এতে নদীর তীর রক্ষা বাঁধের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।এ ব্যাপারে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান ঢাকা পোস্টকে বলেন, নদীতীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য প্রস্তুত করে রাখা জিওব্যাগ লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে এখনো আমরা কাজ আনুষ্ঠানিকভাবে বুঝে নেইনি। তবুও একজনের মালামাল অন্য কেউ এভাবে নিয়ে যাওয়া আইনত অপরাধ। এতে সরকারি কাজে ব্যাঘাত ঘটেছে।

তিনি আরও বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ১৮ হাজার জিওব্যাগ প্রস্তুত করে রেখেছিল। লুটের ঘটনার পর গুনে দেখা যায়, সেখান থেকে ১০ হাজারের বেশি জিওব্যাগ নেই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!