1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মধ্যপ্রাচ্যে সংঘাতের চেয়েও বিশ্বকাপ ‘অনেক বড়’, পেছানোর সুযোগ নেই - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যে সংঘাতের চেয়েও বিশ্বকাপ ‘অনেক বড়’, পেছানোর সুযোগ নেই

প্রতিনিধি

ফিফা চিফ অপারেটিং অফিসার (সিওও) হেইমো শিরগি বলেছেন, বিশ্বকাপ ‘বিশাল’ আয়োজন এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও পূর্বপরিকল্পনা অনুযায়ী হবে এই টুর্নামেন্ট।

গতকাল (সোমবার) ডালাসে ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টারে কথা বলার সময় শিরগির কাছে ইরানের সম্পর্কে প্রশ্ন করা হয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

শিরগির উদ্ধৃতি দিয়ে এনবিসি ফাইভ বলেছে, ‘একটা সময়ে আমরা সমাধান পেয়ে যাব এবং বিশ্বকাপ হবে, অবশ্যই। বিশ্বকাপ অনেক বড় এবং আমরা আশা করি যারা খেলার যোগ্যতা অর্জন করেছে তারা প্রত্যেকে অংশ নেবে।’

শিরগি জানান, ফিফা মধ্যপ্রাচ্য সংঘাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে ফেডারেল ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে প্রতিদিনের ঘটনা মূল্যায়ন করছে তারা।

গত সপ্তাহে ফিফা বলেছিল, বিশ্বকাপের আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় নজরদারি করছে তারা। শিরগি বললেন, ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে ফিফা যোগাযোগ রাখছে। কিন্তু তাদের মধ্যে কী কথা হয়েছে, সেটা গোপন রাখলেন এই কর্মকর্তা।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে ৪৮ দলের বিশ্বকাপ। ফাইনাল ১৯ জুলাই। ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বলেছিলেন, ‘আমি সত্যিই পরোয়া করি না। ইরান এখন শোচনীয়ভাবে পরাজিত দেশ। তাদের সব শক্তি শেষ হয়ে যাচ্ছে।’

এশিয়ান ফুটবল কনফারেন্সের বাছাই পর্ব উতরে দেশটি বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে। ‘জি’ গ্রুপে তারা বেলজিয়াম, নেদারল্যান্ডস ও মিশরের সঙ্গে পড়েছে। দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলসে, অন্যটি সিয়াটলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!