1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফরিদপুরে অবৈধভাবে ৩১ ব্যারেল জ্বালানি তেলের মজুত, ২ ব্যবসায়ীকে জরিমানা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো

ফরিদপুরে অবৈধভাবে ৩১ ব্যারেল জ্বালানি তেলের মজুত, ২ ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে ৩১ ব্যারেল জ্বালানি তেল মজুত করার অপরাধে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলা সদর বাজারের দুটি গুদামে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে ভাঙ্গা উপজেলা সদর বাজারের আবুল বাসার ট্রেডার্স ও বেলায়েত হোসেন ট্রেডার্সের গুদামে এই অভিযান চালানো হয়। এ সময় গুদাম দুটিতে অবৈধভাবে মজুত করা মোট ৩১ ব্যারেল জ্বালানি তেলের সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ভাঙ্গা পৌরসভার সামনে ও পৌরসভার আতাদী ফ্লাইওভারের নিচে অভিযান চালানো হয়। সেখানে দুই ব্যবসায়ীর কবজায় থাকা ৩১ ব্যারেল জ্বালানি তেলের মজুত পাওয়া যায়।

তিনি আরও জানান, ওই ব্যবসায়ীরা তেল মজুতের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!