1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে প্রাণ গেল শ্রমিকের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে প্রাণ গেল শ্রমিকের

প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকায় ড্রেন নির্মাণের সময় বসতবাড়ির দেয়াল ধসে নাইরুল ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ড কোর্টপাড়া এলাকার কেএফএম শাহাবুদ্দিন সনুর বাড়ির সামনের দেয়াল ধসে এ ঘটনা ঘটে।

নিহত নাইরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মৃত সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শাহাবুদ্দিনের বাড়ির সামনে দিয়ে পৌরসভার ড্রেন নির্মাণ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় বাড়ির সীমানা প্রাচীরের দেয়াল ধসে নাইরুলের ওপর চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দা ও অন্যান্য শ্রমিকরা মরদেহ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকেও কারও বিরুদ্ধে অভিযোগ নেই। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করে নাইরুলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!