1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মায়ের হত্যার বিচারের দাবিতে রাস্তায় চার সন্তান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

মায়ের হত্যার বিচারের দাবিতে রাস্তায় চার সন্তান

প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে নিহতের পরিবার এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় নিহতের চার সন্তান রাস্তায় দাঁড়িয়ে মায়ের হত্যার বিচারের দাবি জানায়।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে পরিবার ও শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, কর্মস্থলে একজন শিক্ষককে নৃশংসভাবে হত্যা করা পুরো শিক্ষক সমাজের জন্য চরম উদ্বেগজনক। তারা এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন, ঘাতক ফজলুসহ এ মামলার সব আসামীকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তারা।

মানববন্ধনে নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান, তার তিন শিশু মেয়ে ও এক ছেলেসহ পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন। এসময় এক হৃদয় বিধায়ক দৃশ্যের অবতীর্ণ হয়।

নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান বলেন, বিশ্ববিদ্যালয়ের মত একটা জায়গায় শিক্ষকরা নিরাপদ না। কিভাবে একটি বিভাগের সভাপতিকে তার রুমের মধ্যেই হত্যা করা হয়। এটা গভীর ষড়যন্ত্র। আমি মামলা করেছি। এই মামলার দ্রুত অগ্রগতি দেখতে চাই। আমার সন্তানরা এতিম হয়ে গেল। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নিহতের ৯ বছর বয়সী বড় মেয়ে ইফাত তাইয়্যেবা মানববন্ধনে বলেন, আজ কয়েকদিন হল আমাদের ঠিক মতো ঘুম আসে না। আমার ভাই-বোনেরা সবাই মাকে খুঁজে। আমরা এতিম হয়ে গেছি। আমাদের মাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

নিহতের ৭ বছর বয়সী মেজ মেয়ে জান্নাতুল বুশরা বলেন, আমার আম্মুকে যারা মেরেছে তাদের ফাঁসি চাই।

মানববন্ধনে নিহত আসমা সাদিয়া রুনার স্বামী, চার সন্তান, বাবা-মাসহ কয়েকশ মানুষ অংশগ্রহণ করে।

গত বুধবার বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিজ দপ্তরে উপর্যুপরি ছুরিকাঘাতে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিহত হন। একই সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকে ওই কক্ষ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!