1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আতিকুর দম্পতির বাড়ি, ফ্ল্যাট ও জমি ক্রোকের আদেশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আতিকুর দম্পতির বাড়ি, ফ্ল্যাট ও জমি ক্রোকের আদেশ

প্রতিনিধি

দুর্নীতির অভিযোগ থাকায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপ-সহকারি প্রকৌশলী, ভিশন-৭১ ডেভেলপমেন্ট লি. এর ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান খানের নামে বনশ্রী ও রামপুরাতে থাকা দুইটি ফ্ল্যাট ও জমি এবং গাজীপুরের কালিগঞ্জে থাকা ৯৫২ শতাংশ জমি ক্রোক করার আদেশ দিয়েছে আদালত।

প্রতিষ্ঠানটির পরিচালক তার স্ত্রী মিসেস নাহিদা ইসলাম (নিপা) এর নামে বাড্ডার ৬ তলা বাড়ি এবং সাড়ে তিন কাঠা জমিও ক্রোকের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থার উপ-পরিচালক মানসী বিশ্বাস অভিযোগ সংশ্লিষ্টদের এসব সম্পত্তি ক্রোক আদেশ চেয়ে আবেদন করেন।

আতিকুর রহমানের আবেদনে বলা হয়, তার দাখিল করা সম্পদ বিবরণীতে নিজ নামে এক কোটি ৭৪ লাখ ৫৩ হাজার ৩৫ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য প্রদর্শন না করে তা গোপন করেন। ভিত্তিহীন ও মিথ্যা বিবৃতি/তথ্য প্রদান করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৩৫ লাখ এক হাজার ১৩৫ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন ও দখলে রেখে এবং ৪৭টি ব্যাংক হিসাবে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয় ৭ কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৪৯ টাকার অবৈধ প্রকৃতি, উৎস ও অবস্থান গোপন করেন। ছদ্মবরণে মালিকানা নিয়ন্ত্রণ করার দায়ে তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

তদন্তকালে বিশ্বস্থ সূত্রে জানা যায়, আতিকুর রহমান তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তিসমূহ হস্তান্তরের চেষ্টা করছেন। সম্পত্তিসমূহ হস্তান্তর করলে মামলার ধারাবাহিকতায় আদালতে অভিযোগপত্র জমা, বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করাসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জন্য তার স্থাবর সম্পত্তিসমূহ ক্রোক করা প্রয়োজন।

নাহিদা ইসলামের আবেদনে বলা হয়, তার নিজ নামে অর্জিত স্থাবর সম্পদ যেন হস্তান্তর না করতে পারেন এজন্য তা ক্রোক করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!