1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোনোমতে জিতে শীর্ষে থেকে পয়েন্ট বাড়াল আর্সেনাল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কোনোমতে জিতে শীর্ষে থেকে পয়েন্ট বাড়াল আর্সেনাল

প্রতিনিধি

প্রায় সবদিক দিয়েই পিছিয়ে ছিল আর্সেনাল। ব্রাইটনের মাঠে গিয়ে কেবল গোল ব্যবধানেই তারা এগিয়ে ছিল। তাও হয়েছে খেলার মাত্র নবম মিনিটে। সেখানেও অবদান রয়েছে স্বাগতিকদের। আরেক ফুটবলারের গায়ে লেগে ব্রাইটন গোলরক্ষক পা দিয়ে আটকাতে গিয়ে সেই বল বাঁচাতে পারেননি। বাকি ম্যাচজুড়ে সেই ১-০ ব্যবধান ধরে রেখেই আর্সেনাল মাঠ ছাড়ল।

আগে থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল মিকেল আর্তেতার দল। গতকাল (বুধবার) তারা বুকায়ো সাকার একমাত্র গোলে লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি একইদিন ড্র করায় পয়েন্ট ব্যবধান ৭ বেড়েছে, যদিও এক ম্যাচ কম খেলেছে পেপ গার্দিওলার দলটি।

ম্যাচটিতে ৫৮ শতাংশ পজেশনের পাশাপাশি ১৩ শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারে ব্রাইটন। বিপরীতে পজেশনে পিছিয়ে থাকা আর্সেনাল ৪ শটের দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। খেলার শুরুতে বড় ভুল করেছিলেন তাদের তারকা গোলরক্ষক ডেভিড রায়া। সতীর্থকে বল দিতে গিয়ে তিনি প্রতিপক্ষের পায়ে তুলে দেন। পাশাপাশি তিনি বেশ আগুয়ান থাকায় মাথার ওপর দিয়ে শট নেন ব্রাইটন ফুটবলার, পেছনে গিয়ে গোল ঠেকান আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাঘালায়েস।নবম মিনিটে সাকা একজনকে কাটিয়ে ডানপ্রান্ত ধরে বক্সে ঢুকে শট নিয়েছেন, যা ব্রাইটনের একজনের গায়ে লেগে কিছুটা বাঁক খেয়ে গোলরক্ষক বার্ট ভেরব্রুখেনের দিকে যায়। তিনি পা দিয়ে বাঁচানোর চেষ্টায় ব্যর্থ হয়েছেন। দ্রুতই ম্যাচের লিড পেলেও প্রতিপক্ষকে আরও চেপে ধরা তো যায়–ইনি, উল্টো প্রথমার্ধজুড়ে ছন্দহীন ছিল আর্সেনাল। ক্লাবটির জার্সিতে ৩০০তম ম্যাচ খেলতে নেমে গোল করলেন সাকা। সমতায় ফিরতে মরিয়া ব্রাইটন কয়েকটি শট নিলেও গানাররা ছিল শটহীন।

এমন নিয়ন্ত্রণহীন খেলা আর্সেনাল বিরতির পরও চালিয়ে যায়। ব্রাইটন ৫৮ মিনিটে দারুণ সুযোগ তৈরি করলেও, জর্জিনিয়োর শট ঠেকিয়েছেন সফরকারী গোলরক্ষক রায়া। শেষ পর্যন্ত আর কোনো দলই জালের দেখা পায়নি। ১-০ গোলে জয় পায় আর্সেনাল। এই জয়ে ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে ম্যানসিটি দুইয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!