1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এনসিপির বৈঠক স্থগিত - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এনসিপির বৈঠক স্থগিত

প্রতিনিধি

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর-এর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দের নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাতে দলের দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় পল কাপুরের সঙ্গে এনসিপি নেতাদের যে সাক্ষাৎ হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে। তবে বৈঠকটি কেন স্থগিত করা হয়েছে সে বিষয়ে কোনো বিস্তারিত কারণ জানানো হয়নি।

এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) রাত আটটার পর দুই দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান পল কাপুর। তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে মার্কিন দূতাবাস, ঢাকা এক বিবৃতিতে জানায়, পল কাপুরের এই সফরের মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ-এর মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা।

সফরকালে তিনি বাংলাদেশের নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা জোরদার করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!