1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রংপুরের ৬ এমপি একসঙ্গে তুলে ধরলেন উন্নয়ন পরিকল্পনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

রংপুরের ৬ এমপি একসঙ্গে তুলে ধরলেন উন্নয়ন পরিকল্পনা

প্রতিনিধি

রংপুরের ছয়টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

সভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান তৈরি, সড়ক-রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জনসম্পদ রপ্তানি, কর্মমুখী শিক্ষার সম্প্রসারণ, শ্যামাসুন্দরী খাল, কেডি খালের উন্নয়ন, কৃষিকে এগিয়ে নিতে আধুনিক কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে সম্প্রসারণ, কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ, সংরক্ষণাগার স্থাপন, কৃষিপণ্য রপ্তানি, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি করা, আইটি খাতকে এগিয়ে নেওয়া, পীরগঞ্জের কয়লা উত্তোলন, বিসিক ও অর্থনৈতিক অঞ্চল স্থাপন করে গ্যাস সরবরাহ শুরু করাসহ রংপুরকে এগিয়ে নিতে নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন সংসদ সদস্যরা।

সভায় রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৩ আসনের মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৪ আসনের আখতার হোসেন, রংপুর-৫ আসনের গোলাম রব্বানী ও রংপুর-৬ আসনের এমপি মাওলানা নুরুল আমিন বক্তব্য দেন।

এছাড়াও সভায় জেলা পুলিশ সুপার মারুফতা হুসাইনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!