1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রবাসী ভোটারদের ঝুলে থাকা এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

প্রবাসী ভোটারদের ঝুলে থাকা এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির

প্রতিনিধি

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মব্যস্ততার কারণে ঝুলে থাকা প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন

মঙ্গলবার (৩ মার্চ) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে চিঠিটি পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করে প্রবাসীদের অপেক্ষমাণ আবেদন নিষ্পত্তি করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ব্যস্ত থাকায় বহু আবেদন তদন্তাধীন বা ‘পেন্ডিং’ অবস্থায় রয়েছে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্টরা নিরলস পরিশ্রম করেছেন। নির্বাচনটি দেশীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে বলেও কমিশন জানায়।

ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে বিশ্বের ১১টি দেশে—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ও যুক্তরাষ্ট্রে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে।

এছাড়া আরও ২৯টি দেশে অগ্রাধিকার ভিত্তিতে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে ওমান, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, সুদান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং, মিশর, ব্রুনাই, মরিশাস, ইরাক, গ্রিস, স্পেন, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাস।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসীদের এনআইডি ও ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!