1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এশিয়ান কাপ : অভিষেক ম্যাচের একাদশে নেই গোলরক্ষক রুপ্না - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

এশিয়ান কাপ : অভিষেক ম্যাচের একাদশে নেই গোলরক্ষক রুপ্না

প্রতিনিধি

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম নির্ভরতার প্রতীক গোলরক্ষক রুপ্না চাকমা। ২০২২ ও ২০২৪ টানা দুই সাফে সেরা গোলরক্ষক হয়েছিলেন রুপ্না। গত বছর এশিয়ান কাপ বাছাইয়েও দারুণ গোলকিপিং করে বাংলাদেশকে মূলপর্বে উঠানোর ক্ষেত্রে তিনি বড় ভূমিকা রেখেছেন।

জাতীয় দলের এক নম্বর গোলরক্ষ রুপ্না চাকমা। আজ (মঙ্গলবার) এশিয়ান কাপের অভিষেক ম্যাচে বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার তাকে একাদশে রাখেননি। রুপ্নার জায়গায় নেওয়া হয়েছে মিলি আক্তারকে। মিলি জাতীয় দলে আগে খেললেও, প্রথম একাদশে খেলার ঘটনা সাম্প্রতিক সময়ে অন্তত নেই। দলীয় সূত্রের খবর, কোনো ইনজুরি নয়, উচ্চতার জন্যই হয়তো কোচ মিলিকে একাদশে বেছে নিয়েছেন।

গোলরক্ষক ছাড়া অন্য পজিশনে তেমন চমক নেই। অধিনায়ক আফিদা খন্দকার রয়েছেন ডিফেন্সের নেতৃত্বে। তার সঙ্গী শামসুন্নাহার, কোহাতি কিসকু, নবীরন খাতুন ও শিউলি আজিম। মিডফিল্ডে রয়েছেন মারিয়া, ঋতুপর্ণা, উমহেলা মারমা ও মনিকা। ফরোয়ার্ডে শামসুন্নাহার জুনিয়র। একাদশের ফরম্যাট অনুযায়ী ৫-৪-১ ফরমেশন দৃশ্যমান। পিটার বাটলার আফিদাদের কীভাবে সাজিয়েছেন সেটা খেলা শুরুর পরই মূলত বোঝা যাবে।

বাংলাদেশ-চীন ম্যাচের রেফারি হিসেবে রয়েছেন থাইল্যান্ডের পানসা। সহকারী রেফারিও থাইল্যান্ডের। এশিয়ান কাপে ভিএআর রয়েছে। বাংলাদেশ ফুটবল এর সঙ্গে আজই অভিষেক ঘটছে। অস্ট্রেলিয়ার সিডনিতে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন। বাংলাদেশের ম্যাচের সময় সন্ধ্যা সাতটায়। সিডনিতে ইফতারের সময় সাড়ে সাতটায়। অনেকে পরিবারের সঙ্গে ইফতার করে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ম্যাচ দেখতে প্যারামাটা স্টেডিয়ামে আসতে পারেন। অনেকে ইতোমধ্যে স্টেডিয়ামের গ্যালারীতে খেলা শুরুর আগে প্রবেশও করেছেন।

বাংলাদেশ একাদশ : মিলি আক্তার ( গোলরক্ষক ), আফিদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার, নবীরন, কোহাতি কিসকু, উমহেলা মারমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও শামসুন্নাহার (জুনিয়র)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!