1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাকাতের বিধান: মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ১০ প্রশ্নের সহজ উত্তর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

যাকাতের বিধান: মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ১০ প্রশ্নের সহজ উত্তর

প্রতিনিধি

যাকাত ইসলামের অন্যতম ফরজ ইবাদত। সামর্থ্যবান মুসলমানের ওপর নির্দিষ্ট শর্ত পূরণ হলে যাকাত আদায় করা আবশ্যক। সঠিকভাবে যাকাত আদায় করলে মহান আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা রয়েছে, আর অবহেলা করলে কঠোর সতর্কবার্তাও এসেছে। যাকাত সম্পর্কিত গুরুত্বপূর্ণ ১০টি প্রশ্নের সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক উত্তর তুলে ধরা হলো—


১. যাকাত ফরজ হয় কখন?

যে মুসলমান বালেগ, আকিল এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক—তার ওপর পূর্ণ এক হিজরি বছর অতিক্রান্ত হলে যাকাত ফরজ হয়।
নিসাব হলো—

  • সাড়ে ৭ তোলা স্বর্ণ, অথবা

  • সাড়ে ৫২ তোলা রৌপ্য, অথবা

  • উক্ত রৌপ্যের সমমূল্যের নগদ অর্থ/ব্যবসায়িক পণ্য,
    শর্ত হলো—নিত্যপ্রয়োজনের অতিরিক্ত সম্পদ হতে হবে এবং এমন ঋণ থাকা যাবে না, যা বাদ দিলে নিসাব পূর্ণ থাকে না।


২. শুধু স্বর্ণ বা শুধু রৌপ্য থাকলে কীভাবে যাকাত দেবেন?

শুধু স্বর্ণ থাকলে সাড়ে ৭ তোলা পূর্ণ হলে যাকাত ফরজ হবে।
শুধু রৌপ্য থাকলে সাড়ে ৫২ তোলা পূর্ণ হলে ২.৫% যাকাত দিতে হবে।
চাইলে সমমূল্যের নগদ অর্থও দেওয়া বৈধ।


৩. শুধু নগদ অর্থ থাকলে কি যাকাত দিতে হবে?

হ্যাঁ। নগদ অর্থ (ক্যাশ বা ব্যাংক ব্যালেন্স) যদি সাড়ে ৫২ তোলা রৌপ্যের বর্তমান মূল্যের সমান বা বেশি হয় এবং এক বছর অতিক্রান্ত হয়, তাহলে ২.৫% যাকাত ফরজ।


৪. সাড়ে ৭ তোলা স্বর্ণ না থাকলে?

শুধু ৩ বা ৫ তোলা স্বর্ণ থাকলে এবং অন্য কোনো সম্পদ না থাকলে যাকাত ফরজ নয়।
তবে স্বর্ণের সঙ্গে নগদ অর্থ বা ব্যবসায়িক পণ্য যোগ হয়ে রৌপ্যের নিসাব পরিমাণে পৌঁছালে যাকাত ফরজ হবে।


৫. ব্যবহার্য স্বর্ণের ওপর কি যাকাত আছে?

হ্যাঁ। স্বর্ণ বা রৌপ্য ব্যবহার্য হোক বা অব্যবহৃত—নিসাব পরিমাণ হলে তার ওপর যাকাত ফরজ।


৬. যাকাতের হকদার কারা?

যারা দরিদ্র এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক নয়—তারা যাকাতের উপযুক্ত।
যাকাতদাতার দৃঢ় ধারণা থাকতে হবে যে প্রাপক প্রকৃত হকদার।


৭. সামাজিক সেবায় যাকাত দেওয়া যাবে?

মসজিদ, রাস্তা, হাসপাতাল নির্মাণে সরাসরি যাকাত আদায় হবে না, কারণ এতে কোনো ব্যক্তিকে মালিক বানানো হয় না।
তবে দরিদ্র শিক্ষার্থী, অসহায় রোগী বা অভাবগ্রস্ত ব্যক্তিকে মালিক বানিয়ে দিলে যাকাত আদায় হবে।


৮. কিস্তিতে যাকাত দেওয়া যাবে?

হ্যাঁ, বছর পূর্ণ হওয়ার আগেই সম্পূর্ণ পরিশোধের শর্তে ধাপে ধাপে দেওয়া বৈধ।


৯. একজনকেই সব যাকাত দেওয়া যাবে?

চাইলে একজনকেই দেওয়া যাবে, আবার একাধিক ব্যক্তির মাঝে বণ্টনও করা যাবে।
তবে অকারণে কাউকে এত বেশি দেওয়া ঠিক নয়, যাতে সে নিজেই নিসাবধারী হয়ে যায়।


১০. শুধু স্বর্ণ আছে, নগদ নেই—তাহলে কী করবেন?

স্বর্ণের ২.৫% সরাসরি স্বর্ণ হিসেবেও দেওয়া যায়।
অথবা ঋণ নিয়ে নগদ পরিশোধ করা, পরে পরিশোধ করা বা বর্তমান বাজারমূল্যে হিসাব করে আদায় করা বৈধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!