1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজপথে ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি : নাহিদ ইসলাম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাজপথে ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি : নাহিদ ইসলাম

প্রতিনিধি

রাজপথে ও সংসদে শক্ত অবস্থানে থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার (১ মার্চ) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুব শক্তির ইফতার আয়োজনে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। সংস্কার বাস্তবায়নে সংসদ অধিবেশনে পরিষদ গঠন শপথ নিতে হবে, রাষ্ট্রপতিকে অভিশংসন করে আইনের আওতায় আনতে হবে।

এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যুবশক্তির প্রতি শুভেচ্ছা, তাদেরকে আরও শক্তি বাড়াতে হবে।

তিনি বলেন, এনসিপিকে সংসদের বাইরে রাজপথে থাকতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার সবার আগে নিশ্চিত করতে হবে। তারপর অন্য বিচার।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ সংসদে অনুমোদন করতে হবে। সংসদকে অবিলম্বে সংস্কার পরিষদ ঘোষণা করতে হবে। রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, বিএনপি যখনি নির্বাচনের দিন গণভোট চেয়েছে, তখনি আমরা সন্দেহ করেছিলাম। জুলাই বিপ্লবের বড় বেনিফিশিয়ারি বিএনপি। কিন্তু তারা গাদ্দারি করেছে। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে।

অন্যদিকে, দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, যে সংস্কার ও নতুন বাংলাদেশের জন্য এত প্রাণ হারানো হয়েছে, কিন্তু নতুন সরকার শপথ নিয়েই আশাহত করেছে।

তিনি আরও বলেন, যে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের সকল অপকর্ম ও জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিল, সেই রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে সংসদ শুরু হলে তা গ্রহণযোগ্য হবে না।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা আজকে বলছে ওয়াসিম আমাদের শহীদ, কিন্তু সংস্কারের বিরোধিতা করে যাচ্ছে, এটা কি শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা না? আমরা জনগণের সমস্যা সমাধানের রাজনীতি করতে চাই। মানুষ যখন ভয় পাবে না, তখন আমাদেরকে ভালোবেসে নেতা বানাবে।

তিনি বলেন, আপনাদের প্রতি আহ্বান আপনারা ২০০১ থেকে ২০০৬ সালে যে ভুল করেছিলেন, সেটা এবার করবেন না। দুর্নীতিতে ডুবে যাবেন না।

তিনি বলেন, শুনছি রাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানগুলো বাজারের মতো শত শত কোটি টাকায় বিক্রি করছেন। অর্থনীতির কঠিন সময়ে বাংলাদেশ ব্যাংকে একজন ব্যবসায়ীকে বসানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!