1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মিয়া গোলাম পরওয়ার: নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ করুন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মিয়া গোলাম পরওয়ার: নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ করুন

প্রতিনিধি

নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ ও রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠায় সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (১ মার্চ) বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে মহানগর জামায়াতের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার রক্তস্নাত আন্দোলনের পর একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই যাত্রা শুরু করেছে। রাজনীতিতে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার সংস্কৃতি গড়ে তোলার অঙ্গীকার ছিল সবার। তিনি বলেন, একটি রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সরকার ও বিরোধী দল সাইকেলের দুই চাকার মতো—সমন্বয় ও সহযোগিতার মাধ্যমেই দেশ এগিয়ে যায়।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর বিভিন্ন স্থানে অসহিষ্ণুতা ও সহিংসতা দেখা যাচ্ছে। বিশেষ করে বিজয়ীরা পরাজিতদের ওপর এবং জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করছে, যা অনভিপ্রেত। চুয়াডাঙ্গার জীবননগরে হামলার ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি দাবি করেন, যেখানে জামায়াত জয়ী হয়েছে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা হয়েছে। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর আগেই সহিংসতা বন্ধ না হলে নতুন বাংলাদেশের স্বপ্ন ব্যাহত হবে। সরকারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই মাস আত্মশুদ্ধির মাস। পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর ওপর চলমান নির্যাতনের নিন্দা জানিয়ে তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর সমালোচনা করেন এবং ফিলিস্তিন ও ইরানে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ানসহ দলীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!