1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রামগঞ্জে সবচাইতে প্রভাবশালী হলাম আমি : এমপি শাহাদাত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রামগঞ্জে সবচাইতে প্রভাবশালী হলাম আমি : এমপি শাহাদাত

প্রতিনিধি

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহদাত হোসেন সেলিম বলেছেন, রামগঞ্জের সবচাইতে প্রভাবশালী হলাম আমি। আমার প্রভাবে কেউ যদি প্রভাবিত হয়, সেটা আমি দেখব। কিন্তু কোন প্রভাবশালীর নাম দিয়ে, কোন রাঘববোয়ালের নাম দিয়ে কারো পরিচিতি হোক, সেটা আমি কোন অবস্থাতেই চাই না।

রোববার (১ মার্চ) দুপুরে রামগঞ্জ পৌরসভার প্রশাসকের সহায়তা কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌরসভা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অসন্তোষ প্রকাশ করে শাহাদাত হোসেন বলেন, বারংবার বলার পরও মাদকের বিরুদ্ধে কোন অভিযোগ পরিচালনা করা হচ্ছে না। যেটা হচ্ছে, সেটা জনগণের দৃষ্টিতে অপ্রতুল। যানবাহনের সংকট রয়েছে, দ্রুত সময়ের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা সচিবের সঙ্গে কথা বলে খুব শিগগিরই যানবাহন বৃদ্ধি করার চেষ্টা করব। এখন যে যানবাহন আছে, এটা দ্বারা মাটি কাটার যে দুর্বৃত্ত আছে, তাদেরকে চিহ্নিত করবেন এবং তাদেরকে আইনের আওতায় আনবেন।

তিনি আরও বলেন, আমি ছাড়া আমার কোন নেতাকর্মী এ ব্যাপারে ন্যূনতম তদবির করবে না। যদি করে আমাকে আপনারা অবহিত করবেন। সেই নেতাকর্মীকে অপ্রাসঙ্গিক করে রামগঞ্জ ত্যাগ করার ব্যবস্থা আমি নেব। সন্ধ্যার পরে স্কুলের কোন ছাত্র যেন বাড়ির বাইরে না থাকে। সেটা আপনারা দেখবেন। আমাদের খালবিল আর এক ইঞ্চিও যেন দখল হতে না পারে। এ ব্যাপারে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দকে কঠোর অবস্থানে যেতে হবে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রামগঞ্জ পৌর প্রশাসক ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে এতে রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিএস মনোয়ার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সেতু, রামগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, বর্তমান সভাপতি শেখ মো. কামরুজ্জান ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন পলাশ প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!