1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাল-জেলে শূন্য ভোলার মেঘনা-তেঁতুলিয়া - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জাল-জেলে শূন্য ভোলার মেঘনা-তেঁতুলিয়া

প্রতিনিধি

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে শুরু হয়েছে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা। এতে অলস সময় কাটাচ্ছেন জেলার প্রায় ২ লক্ষাধিক জেলে।

সরেজমিনে রোববার (১ মার্চ) সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলিসহ মেঘনা তীরবর্তী এলাকা ঘুরে দেখা যায়, নদীতে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলে জাল-ট্রলার নিয়ে নদীতে নামেনি। কর্মহীন জেলেরা নদীর তীরে বসে দলবদ্ধভাবে জাল মেরামত করছেন। আবার কোনো কোনো জেলেরা ট্রলার ধুয়েমুছে পরিষ্কার করছেন।

জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ২ মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে শনিবার ২৮ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টার পর থেকে। শেষ হবে আগামী ৩০ এপ্রিল দিনগত রাত ১২টায়। এ দুই মাস ভোলার মেঘনা নদীর চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর চর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটারসহ মোট ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশের অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা থাকবে। ভোলায় রয়েছে ইলিশের দুটি অভয়াশ্রম।

জেলে আলী আহম্মদ, মাকসদ ও তুহিন বলেন, সরকারি নিষেধাজ্ঞা মেনে আমরা নদী থেকে গতকালই উঠে গিয়েছি। এখন জাল-ট্রলার মেরামত করছি। মূলত ২ মাসের অভিযান শুরু হওয়ায় আমরা পুরোপুরি কর্মহীন হয়ে পড়েছি এবং আয় বন্ধ হয়ে গেছে। যেহেতু আমরা কর্মহীন হয়ে পড়েছি, তাই অতিদ্রুত সরকারি সহযোগিতা চাই। নাহলে পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে হবে।

এদিন বিকেলে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে মধ্যরাত থেকে মৎস্য বিভাগ,উপজেলা প্রশাসন,কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে নদীতে টহল কার্যক্রম চলমান রয়েছে। মেঘনা-তেঁতুলিয়া নদীকে আমরা পুরোপুরি জাল-জেলেমুক্ত রেখেছি। ইতোমধ্যে কিছু জায়গায় জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে। এছাড়া এবারই প্রথম ইলিশ সম্পদ প্রকল্পের আওতায় ভোলার ১৩ হাজার ৬০০ জেলেকে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত কোনো জেলে আটক নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!