1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৪ পদে বিএনপি, ৬ পদে জামায়াত ও আ.লীগ ৭ পদে জয়ী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

৪ পদে বিএনপি, ৬ পদে জামায়াত ও আ.লীগ ৭ পদে জয়ী

প্রতিনিধি

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে সভাপতিসহ ৪ পদে বিএনপি, সাধারণ সম্পাদকসহ ৬ পদে জামায়াতে ইসলামী ও ৭ পদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন।

শনিবার দিবাগত রাত (১ মার্চ) ৩টার দিকে জেলা সমিতি ভবনে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহমদ কবির।

সভাপতি পদে ৪০৪ ভোটে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মান্নান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসাইন, প্রাপ্ত ভোট ২৫৭।

জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী ৩৫১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন, ২৯২ ভোট পেয়ে যার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট নুরুল হুদা।

ফলাফলের পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, সকল আইনজীবীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি বিনয়ী কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।

সাধারণ সম্পাদক পদে জয়ী অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী বলেন, আইনজীবীদের কল্যাণে ন্যায়-ইনসাফভিত্তিক সমিতি বিনির্মাণে প্রয়াস অব্যাহত রাখব।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে দুই কেন্দ্রে ভোটগ্রহণ হয়। কেন্দ্র দুটি ছিল কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ও চকরিয়া উপজেলা চৌকি আদালত ভবন।

সমিতির মোট ভোটার ছিলেন ৯৪৮ জন। এর মধ্যে কক্সবাজার কেন্দ্রের ভোটার ৮৬১ জন এবং চকরিয়া কেন্দ্রে ৮৭ জন। মোট ৮৯২টি ভোট কাস্ট হয়েছে। কক্সবাজার কেন্দ্রে ৮০৬ জন এবং চকরিয়া কেন্দ্রে ৮৬ জন ভোট দেন।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে সহ-সভাপতি পদে মোহাম্মদ আবদুল্লাহ, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট শওকত ওসমান এবং নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আজিজুল করিম জয় নির্বাচিত হয়েছেন। ১৭ পদে এ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬ জন।

জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে ১৭ জন নির্বাচন করেছিলেন। সাধারণ সম্পাদকের পাশাপাশি ৫ পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল বারী, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জিয়াউদ্দিন মাহমুদ তমাল, সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ নেজামুল হক ও অ্যাডভোকেট এ কে এম শাহজালাল চৌধুরী এবং নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট এস এম জসিম।

আওয়ামী লীগ সমর্থিত ‘সাধারণ আইনজীবী’ প্যানেল থেকে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করে ৭ জন জয় পেয়েছেন। এই প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট মোহাম্মদ মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম কক্সী, সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন ও অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমদ নির্বাচিত হয়েছেন।

গত বছরের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে, জামায়াত সমর্থিত প্যানেল ৬টি পদে এবং আওয়ামী লীগ ঘরানার ২ জন প্রার্থী জয় পেয়েছিলেন।

১৯০১ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ইতিহাসে গঠনতান্ত্রিক বাধ্যবাধকতার কারণে এবারই প্রথম রমজান মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!