1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৬ সেশনের আংশিক কমিটি ঘোষণা, পরিচালক নিয়ামুল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৬ সেশনের আংশিক কমিটি ঘোষণা, পরিচালক নিয়ামুল

প্রতিনিধি

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী ২০২৬ সেশনের জন্য আংশিক কমিটি ঘোষণা করেছে। নতুন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ নিয়ামুল হোসাইন এবং সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিল্পী মোরশেদুল ইসলাম।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে সংগঠনের কার্যালয়ে সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বৈঠকে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। বৈঠকে জানানো হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম ও সাংস্কৃতিক আন্দোলন আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক পরিচালক ও দেশীয় সাংস্কৃতিক সংসদের নির্বাহী পরিচালক শিল্পী সাইফুল্লাহ মানছুর। এছাড়া সাবেক পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন শরীফ বায়েজিদ মাহমুদ, আব্দুল্লাহিল কাফি, হুসনে মোবারক, এবিএম নোমান আজাদ, আবু রায়হান ও আব্দুল্লাহ আল নোমান। সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসাও অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, সাইমুমের দায়িত্বশীলরা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তবে জাতির প্রত্যাশা পূরণে সংগঠনকে আরও পরিকল্পিত ও গতিশীলভাবে কাজ করতে হবে। তিনি নবনিযুক্তদের সফলতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্পী সাইফুল্লাহ মানছুর বলেন, সাইমুম একটি পবিত্র সাংস্কৃতিক আন্দোলনের ধারক। এই সাংস্কৃতিক বলয়কে আরও বিস্তৃত ও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সাবেক পরিচালকদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

নবগঠিত কমিটি আগামী এক বছর সংগঠনের বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, প্রশিক্ষণ কর্মসূচি ও সৃজনশীল উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদ্য বিদায়ী পরিচালক শিল্পী জাহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!