1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সারা দেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল, সরবরাহও ভালো - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সারা দেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল, সরবরাহও ভালো

প্রতিনিধি

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমাদের জেলা প্রশাসনগুলোর নজরদারিতে এবং ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে মূল্য তদারকি কার্যক্রম চলছে, নজরদারি চলছে এবং সারা দেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি আল্লাহর রহমতে স্থিতিশীল আছে, সরবরাহও ভালো আছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

কর বাড়ানো নিয়ে অর্থমন্ত্রীর একটি মন্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আপনারা অর্থমন্ত্রীর বক্তব্য ভুল ব্যাখা করবেন না। বাংলাদেশে ট্যাক্স জিডিপির রেশিও অনেক কম। আশপাশের সব দেশে অনেক বেশি। বাংলাদেশে এই রেশিও কম হওয়ার কারণে আমাদের যা রাজস্ব আদায় হয় তা সরকারের খরচ মেটাতে চলে যায়। উন্নয়নে ব্যয় করা সম্ভব হয় না। তাই অর্থমন্ত্রী ট্যাক্স জিডিপির রেশিও বাড়ানোর কথা বলেছেন। ব্যক্তি খাতে কর বাড়বে না।

মন্ত্রী আরও বলেন, শ্রমিকদের বেতন-ভাতা যেনো ঠিকমতো পরিশোধ হয়, শ্রমিকরা হাসিমুখে ঈদ করতে পারেন এজন্য যে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা নেবো। সংশ্লিষ্ট সবাইকে আশ্বস্ত করছি এ নিয়ে কারো কোনো শঙ্কার কারণ নেই।

বাজার সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, খুচরা পর্যায়ে আসলে সিন্ডিকেট কাজ করে। তারপরও অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করেন অনেক সময়। আমরা নজর রাখছি এই বিষয়ে। ইনশাআল্লাহ, রমজান মাসে বা তার পরবর্তীতে কোনো সমস্যা হবে না।

ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা সম্পর্কে তিনি বলেন, এফটিএ যেটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এটা শুরু করার জন্য এরই মধ্যে আমরা ইউরোপীয়ান ইউনিয়নকে চিঠি দিয়েছি মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করার জন্য। তো এটি দু-এক দিনের ব্যাপার নয়। এটি ধারাবাহিকভাবে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!