1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাটোরে দুই পক্ষের সংঘর্ষ, যুবদলের ৪ নেতা বহিষ্কার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নাটোরে দুই পক্ষের সংঘর্ষ, যুবদলের ৪ নেতা বহিষ্কার

প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা উপজেলার পিঁপরুল ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদলের ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই আদেশে গুরুদাসপুর থানায় ওসির সামনে ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত আরেক নেতাকেও দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল। নৈতিক স্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোট চার নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান আনিস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নলডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় বহিষ্কৃত নেতারা হলেন নাটোর সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি (প্রস্তাবিত) আব্দুল গফুর, নলডাঙ্গা উপজেলার পিঁপরুল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. লিটন এবং একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আরব আলী।

অন্য দিকে, গুরুদাসপুর থানায় ওসির উপস্থিতিতেই এক ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাকিবুর রহমান রাজাকেও একই আদেশে বহিষ্কার করা হয়েছে।

জেলা যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই চার নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়ভার দল গ্রহণ করবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জেলা যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নলডাঙ্গা উপজেলার পিঁপরুল ইউনিয়নের বাঁশভাগ পূর্বপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও কার্যালয়ের সামনে নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান রাজার বিরুদ্ধে এক হাট ইজারাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে।

এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত চার যুবদল নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করে জেলা যুবদল।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!