1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছাপাখানায় অভিযান, ২০ লাখ টাকার গাইড বই ও মেশিন জব্দ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ছাপাখানায় অভিযান, ২০ লাখ টাকার গাইড বই ও মেশিন জব্দ

প্রতিনিধি

নারায়ণগঞ্জে অবৈধভাবে পরিচালিত একটি বইয়ের ছাপাখানায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের বই ও প্রিন্টিং মেশিন জব্দ করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাচপুর বেহাকৈর এলাকায় এই অভিযান চালায় সোনারগাঁ থানা-পুলিশের একটি দল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণির লেকচার ও ‘পাঞ্জেরি প্রকাশনী’ নাম ব্যবহার করে গাইড বই অনুমতি ছাড়াই ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে অভিযান চালায় সোনারগাঁ থানা-পুলিশের একটি দল। এ সময় অবৈধভাবে ছাপা প্রায় ৪ হাজার কপি বই ও ছাপানোর ব্যবহৃত মেশিন জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, অবৈধভাবে পরিচালিত ছাপাখানা থেকে বইসহ মেশিন জব্দ করা হয়েছে। কপিরাইট আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। কপিরাইট লঙ্ঘনের মাধ্যমে বাজারে নকল গাইড বই ছড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!