1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আ.লীগ নেতাদের জামিন, বরিশালে আদালত বর্জন করে আইনজীবীদের বিক্ষোভ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

আ.লীগ নেতাদের জামিন, বরিশালে আদালত বর্জন করে আইনজীবীদের বিক্ষোভ

প্রতিনিধি

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুসসহ আওয়ামী লীগের নেতাদের জামিন মঞ্জুর হওয়ায় বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবী সমিতির নেতা ও বিএনপিপন্থি আইনজীবীরা। এর ফলে সাধারণ বিচারপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে তারা দাবি করছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে আইনজীবীরা এ বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ চলাকালে তারা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবি করেন। বিচারককে অপসারণ না করা পর্যন্ত আদালতের সব কার্যক্রম বর্জন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা।

বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু বলেন, যেখানে বিস্ফোরক মামলার আসামিদের জেলা জজ আদালতে গিয়ে জামিন নিতে হচ্ছে, সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মামলায় জড়িত আওয়ামী লীগ নেতারা নিম্ন আদালত থেকেই জামিন পাচ্ছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে এসে সহজেই জামিন পেলেন। মনে হলো আদালত যেন তারই অপেক্ষায় ছিল।

অন্যদিকে আদালত বর্জনের কারণে বিচারকার্য ব্যাহত হওয়ায় দুর্ভোগ বাড়ছে বিচারপ্রার্থীদের। দূর-দূরান্ত থেকে আসা অনেকেই জানান, দ্রুত সমস্যার সমাধানে সরকারের উদ্যোগ প্রয়োজন।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য এস এম সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা মো. রিয়াজ হোসেনসহ সমিতির অন্যান্য নেতারা।

প্রসঙ্গত, ২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে বিচারক এস. এম. শরিয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে (১৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার জামিন পেয়েছেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও নিষিদ্ধ ছাত্রলীগের বরিশাল মহানগর সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!