1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাঁদা আদায়ের অভিযোগ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চাঁদা আদায়ের অভিযোগ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রতিনিধি

চাঁদা আদায়ের অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। ঘণ্টাব্যাপী এই অবরোধে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ত্রিশাল উপজেলার একটি ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

পুলিশ ও বিক্ষোভকারী সূত্রে জানা গেছে, জেলার ত্রিশাল উপজেলা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ গেট পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। এসব অটোরিকশাকে দৈনিক ৩০ টাকা করে চাঁদা দিতে হয়। মো. দুকুল ও তার দুই সহযোগী মো. রফিক ও মো. রতন এই চাঁদা তুলতেন। কিন্তু রোববার সকালে ত্রিশাল থেকে মো. ফয়সাল নামে একজন সিএনজি নিয়ে মেডিকেল গেট এলাকায় আসলে ৭০ টাকা দাবি করা হয়। গতকাল ৩০ টাকা নিলেও আজ ৭০ টাকা দাবির প্রতিবাদ করেন সিএনজি চালক ফয়সাল। ওই অবস্থায় তাকে সেখান থেকে যাত্রী তুলতে ও দাঁড়াতে না দেওয়ায় ত্রিশালে চলে যান। পরে অন্য সিএনজি চালকদের জানালে সকাল ১০টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এ সময় অতিরিক্ত চাঁদা বন্ধের দাবিতে স্লোগান দেন তারা। এ ঘটনায় মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে ত্রিশাল থানা-পুলিশের সদস্যরা বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাভিক হয়।

বিক্ষোভকারী চালকরা জানান, অতিরিক্ত চাঁদাবাজির কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিভিন্ন পয়েন্টে এভাবে টাকা দিয়ে সড়কে যানবাহন চালানো কঠিন হয়ে পড়বে। তাই সব ধরনের চাঁদা বন্ধের দাবি জানান তারা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, মেডিকেল কলেজ গেট এলাকায় ৩০ টাকার স্থলে আজ ৭০ টাকা দাবি করলে এ ঘটনার উদ্ভব হয়। যারা চাঁদা তুলতো তাদের আমরা শনাক্ত করতে পারিনি এবং রাজনৈতিক কোনো পরিচয় আছে কি-না তাও জানি না। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ নেওয়া হচ্ছে, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!