1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফাঁকা গুলি ছুড়ে বিকাশ এজেন্টের ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

ফাঁকা গুলি ছুড়ে বিকাশ এজেন্টের ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে বিকাশের এক এজেন্ট কর্মীর কাছ থেকে পিস্তল ঠেকিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে প্রায় ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বন্দর থানাধীন লক্ষণখোলা অক্সিজেন ফ্যাক্টরির সামনে মদনপুর-মদনগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট কর্মী রনি বলেন, প্রতিদিনের মতো আমি ব্যাংক থেকে টাকা তুলে বিভিন্ন দোকানে সরবরাহের উদ্দেশে রওনা হই। দুপুরে লক্ষণখোলা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী মোটরসাইকেলে এসে আমার পথরোধ করে।

তিনি আরও বলেন, দুইজন মোটরসাইকেল থেকে নেমে পিস্তল ঠেকিয়ে ভয় দেখায়। পরে আমার ব্যাগে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা নিয়ে যায় তারা। আমি চিৎকার করলে মোটরসাইকেল থেকে আমার দিকে ফাঁকা গুলি ছোড়ে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!