1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতের সেমিফাইনাল ভেন্যু নিয়ে অনিশ্চয়তা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ভারতের সেমিফাইনাল ভেন্যু নিয়ে অনিশ্চয়তা

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের খেলা শুরু হয়েছে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। মাঠের পারফরম্যান্সের কারণে স্বাগতিক ভারতের শেষ চারে ওঠার সম্ভাবনা প্রবল। কিন্তু ফাইনালে ওঠার লড়াই তারা কোথায় লড়বে, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না শিগগিরই।

ভারত যদি সুপার এইটের বাধা উতরে যেতে পারে, তাহলে তাদের জায়গা হবে দ্বিতীয় সেমিফাইনালে। এই ম্যাচের ভেন্যু হিসেবে আপাতত মুম্বাইকে রাখা হয়েছে। কিন্তু একটি শর্তের কারণে বদলে যেতে পারে এই ভেন্যু।

সুপার এইট শেষে যদি সেমিফাইনালের খেলা ভারত ও পাকিস্তানের মধ্যে হয়, তাহলে ম্যাচটি হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। ভারত যদি সুপার এইটে নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয় এবং পাকিস্তান দ্বিতীয় কিংবা উল্টোটি হয়, তাহলে দুই দল মুখোমুখি হবে সেমিফাইনালে।

সেক্ষেত্রে ৫ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে না দ্বিতীয় সেমিফাইনাল। সেক্ষেত্রে তারা ৪ মার্চ কলম্বোতে প্রথম সেমিফাইনাল খেলবে। ওই দিন আবার ভারতে চলবে হলি উৎসব।

আইসিসির আগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যদি ভারত ও পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হয়, তাহলে ম্যাচটি হবে কলম্বোতে। পাকিস্তান বাদে অন্য কোনো দলের সঙ্গে হলে ভারত মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে।’

তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী সেমিফাইনালে মুখোমুখি না হলেও ভেন্যু পাল্টাতে পারে, যদি পাকিস্তান সেমিফাইনালে ওঠে। কলকাতার ইডেন গার্ডেন্স থেকে প্রথম সেমিফাইনালের ভেন্যু পাল্টে যাবে কলম্বোর প্রেমাদাসায়।

এদিকে টুর্নামেন্টের সহআয়োজক শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে তাদেরকে যেতে হবে ভারত সফরে। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা নামবে ভারতের মাটিতে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!