1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরান কেন আত্মসমর্পণ করছে না? জানতে চান ট্রাম্প - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

ইরান কেন আত্মসমর্পণ করছে না? জানতে চান ট্রাম্প

প্রতিনিধি

ইরানে সম্ভাব্য হামলার জন্য মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজের বিশাল বহর জড়ো করেছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে আবার ইরানের সঙ্গে আলোচনাও করছে মার্কিনিরা। তবে তাদের এ আলোচনা এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি।

মধ্যপ্রাচ্যে এত সামরিক শক্তি জড়ো করার পরও ইরান কেন আত্মসমর্পণ করছে না এমন প্রশ্ন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, “আজ সকালে প্রেসিডেন্ট আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিলেন। তিনি যে খুব হতাশ—তা আমি বলবো না… কারণ তিনি জানেন তার সামনে আরও অনেক পথ খোলা আছে। তবে তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, তারা কেন এখনো নতি স্বীকার করছে না, বা কেন এখনো তারা হার মেনে নিয়ে আত্মসমর্পণ করছে না।”

উইটকোফ বলেছেন, তারা চান ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে যে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং অস্ত্র তৈরি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

যুক্তরাষ্ট্র ও ইরান চলতি মাসে দুইবার বৈঠক করেছে। সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ইরানের ব্যালিস্টিক মিসাইল পোগ্রাম ও মার্কিনিদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে কথা হয়েছে।

তবে দুই দেশের মধ্যে শর্ত নিয়ে বিরাট ফারাক রয়ে গেছে। যদিও ইরান বলছে তাদের মধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে।

এই সপ্তাহের মধ্যে ইরান একটি লিখিত প্রস্তাব দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!