1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আদাবরে চাঁদা না পেয়ে এমব্রয়ডারি কারখানায় সশস্ত্র হামলা, মূল অভিযুক্তসহ তিনজন গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আদাবরে চাঁদা না পেয়ে এমব্রয়ডারি কারখানায় সশস্ত্র হামলা, মূল অভিযুক্তসহ তিনজন গ্রেপ্তার

প্রতিনিধি

রাজধানীর আদাবর এলাকায় চাঁদা না পেয়ে একটি এমব্রয়ডারি কারখানায় সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় ঢুকে শ্রমিকদের ওপর হামলা চালায়। ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হন। পরে পুলিশ মূল অভিযুক্ত রাসেল ওরফে কালা রাসেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদাবরের ১৭ নম্বর রোডে অবস্থিত ‘আবির এমব্রয়ডারি’ কারখানায় এ হামলা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন মারুফ ও হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবির এমব্রয়ডারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রায়হান জহিরের কারখানায় আকস্মিকভাবে ১০–১২ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। তারা চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে শ্রমিকদের কুপিয়ে জখম করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোস্তাফিজুর রায়হান জহিরের ভাতিজা মারুফ হাসান সুমন জানান, রাসেল ওরফে কালা রাসেল ঈদ উপলক্ষে তার চাচার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ক্ষিপ্ত হয়ে রাসেলের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা কারখানায় হামলা চালায়।

স্থানীয় একাধিক বাসিন্দার দাবি, আদাবরের কিশোর গ্যাং লিডার রাসেল ওরফে কালা রাসেল এ ঘটনার নেতৃত্ব দেন। তারা আরও জানান, এই চক্রটি আদাবর ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত। জীবননাশের আশঙ্কায় অনেকে নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য দেন।

ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে প্রায় দেড় শতাধিক এমব্রয়ডারি ব্যবসায়ী ও শ্রমিক আদাবর থানা ঘেরাও করেন। তারা থানার সামনে অবস্থান নিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও ঘটনাস্থলে উপস্থিত হয়।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, শ্রমিকদের বেতন দেওয়ার সময় সশস্ত্র হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে মূল অভিযুক্ত রাসেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ব্যবসায়ীরা দ্রুত বিচার ও স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!