1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাগরে লঘুচাপের প্রভাবে ২৩ ফেব্রুয়ারি থেকে কয়েক বিভাগে বৃষ্টির সম্ভাবনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

সাগরে লঘুচাপের প্রভাবে ২৩ ফেব্রুয়ারি থেকে কয়েক বিভাগে বৃষ্টির সম্ভাবনা

প্রতিনিধি

বিষুবীয় ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ দেশের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের আভাস দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২৩ ফেব্রুয়ারি থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ আগে দুদিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে।

পাঁচ দিনের পূর্বাভাস

  • ২১ ফেব্রুয়ারি: সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশ, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
  • ২২ ফেব্রুয়ারি: আংশিক মেঘলা আকাশ, আবহাওয়া শুষ্ক। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।
  • ২৩ ফেব্রুয়ারি: রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
  • ২৪ ফেব্রুয়ারি: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। অন্যত্র প্রধানত শুষ্ক। রাতের তাপমাত্রা সামান্য বাড়বে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
  • ২৫ ফেব্রুয়ারি: ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, সময়ের শেষ দিকে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

এই লঘুচাপের প্রভাবে বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল অঞ্চলের মানুষ অস্থায়ী বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!