1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ২ যুবক নিহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ২ যুবক নিহত

প্রতিনিধি

ঝিনাইদহ শহরের পবহাটি কলারহাট এলাকায় ট্রাকের ধাক্কায় শাহরিয়ার রহমান শান্ত (৩১) নামে এক মোটরসাইকেল চালক ও টোটন হোসেন (৩৫) নামে এক আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটি কলারহাট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার রহমান শান্ত শহরের আরাপপুর গ্রামের দুঃখী মাহমুদ সড়কের শাহীন রহমানের ছেলে। অপরদিকে নিহত টোটন হোসেন ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে।

আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, শুক্রবার রাত ১১টার দিকে ঝিনাইদহ পৌর শহরের পবহাটি কলারহাট এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শান্ত ও টোটন নামে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর আগেই মোটরসাইকেল চালক শাহরিয়ার রহমান শান্ত মারা যান। পরে ভোরের দিকে ঢাকায় নেওয়ার পথে মারা যান টোটন হোসেন।

ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তাপস বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শান্ত নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত টোটনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছিল। তার অবস্থা সংকটাপন্ন ছিল। ভোরে খবর পাওয়া যায়, ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা গেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!