1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কাপ্তাই হ্রদের পানি না কমায় ১৩ হাজার কৃষক বিপাকে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

কাপ্তাই হ্রদের পানি না কমায় ১৩ হাজার কৃষক বিপাকে

প্রতিনিধি

‎কাপ্তাই হ্রদের পানি সময়মতো না কমায় রাঙামাটির লংগদু উপজেলাসহ আশপাশের এলাকায় জলভাসা জমিতে বোরো আবাদ শুরু করতে পারছেন না কৃষকরা। এতে প্রায় ১৩ হাজার কৃষক পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বলে জানা গেছে। দ্রুত হ্রদের পানি কমিয়ে চাষাবাদের উপযোগী করার দাবিতে জেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন কৃষকরা।

‎কৃষকদের অভিযোগ, প্রতিবছর ডিসেম্বর-জানুয়ারি মাসে লংগদু, নানিয়ারচর ও বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চলের জলভাসা জমিতে বোরো ধানের চারা রোপণ করা হয়। কিন্তু চলতি মৌসুমে হ্রদের পানি প্রত্যাশিতহারে না কমায় অধিকাংশ জমি এখনও পানির নিচ তলিয়ে রয়েছে। ফলে বীজতলা প্রস্তুত না হওয়ায় নির্ধারিত সময়ে চারা রোপণ সম্ভব হয়নি।

‎স্থানীয় কৃষকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে তারা হ্রদ সংলগ্ন এসব জমিতে ধান ও মৌসুমি ফসল আবাদ করে জীবিকা নির্বাহ করছেন। যদি কিছুদিনের মধ্যে পানি কমানো না হয় তাহলে তাদের পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়তে হবে। লংগদু উপজেলায় প্রায় ৮ হাজার হেক্টর কৃষিজমির মধ্যে সাড়ে ৬ হাজার হেক্টরের বেশি জমি এখনও পানির নিচে রয়েছে। এসব জমির ওপর নির্ভরশীল প্রায় সাড়ে ১৩ হাজার কৃষক পরিবার।

‎এদিকে বগা চত্বর, গুলশাখালী ও মাইনী ইউনিয়নের অনেক কৃষক ইতোমধ্যে বীজতলা প্রস্তুত করলেও মূল জমিতে চারা রোপণ করতে পারছেন না। সময়মতো আবাদ শুরু করতে না পারলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকায় খাদ্যসংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

‎এ বিষয়ে লংগদু উপজেলার কৃষি কর্মকর্তা মো. ওয়াসিফ রহমান বলেন, বর্তমানে যে হারে পানি কমছে, তাতে নির্ধারিত সময়ে বোরো আবাদ সম্পন্ন করা কঠিন হয়ে পড়বে। কৃষকদের স্বার্থ বিবেচনায় হ্রদের পানি দ্রুত কমানো প্রয়োজন।

‎কৃষক ও স্থানীয়দের অভিযোগ, নানা অজুহাতে হ্রদের পানি আটকে রাখার সিদ্ধান্ত খাদ্যশস্য ও মৌসুমি ফসল উৎপাদনকে হুমকির মুখে ফেলেছে। কৃষকদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। যাতে চলতি মৌসুমেই জলভাসা জমিতে চাষাবাদ শুরু করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!