1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মিসরে বড় সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মিসরে বড় সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

প্রতিনিধি

মিসরের উত্তরপূর্বাঞ্চলীয় বন্দরনগরী পোর্ট সৈয়দে ট্রাক এবং যাত্রীবাহী পিক-আপ এর সংঘর্ষে নিহত হয়েছেন ১৮ জন, আহত হয়েছেন আরও ৩ জন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে শহরের থার্টি জুন এক্সিস হাইওয়েতে ঘটেছে এ দুর্ঘটনা।

নিহত এবং আহতদের সবাই মৎসজীবী। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পোর্ট সৈয়দের আদালতের সরকারি আইনজীবীর দপ্তর থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এপি জানিয়েছে, দুই কার্গো ট্রাকের মাঝে পড়ে গিয়েছিল সেই পিক-আপটি। সংঘর্ষের পর সেই পিকআপটি ভেঙেচুরে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলে সড়কের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেই পিকআপটির ধ্বংসাবশেষ।

গাজা বোর্ড অব পিসের বৈঠকে যোগ দিতে বর্তমানে ওয়াশিংটনে আছেন মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে পোস্ট করা এক বার্তায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক জানিয়েছেন তিনি।

মিসরে সড়ক দুর্ঘটনা বিরল নয়। বিশেষ করে ট্রাক ও মাইক্রেবাস জাতীয় যানবাহনগুলোর গতিসীমা মেনে না চলার প্রবণতা, ভাঙাচোরা সড়ক-মহাসড়ক এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন না করার কারণে সড়ক দুর্ঘটনা প্রতি বছর দেশটির হাজারো মানুষের প্রাণ কেড়ে নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!