1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রংপুরে ৩১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো

রংপুরে ৩১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুরে জমি-জমা বিরোধের জেরে ফুফাতো বোনকে হত্যার মামলায় ৩১ বছর পর মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক প্রধান আসামি শফি উদ্দিনকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে জেলার বদরগঞ্জ পৌর এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শফি উদ্দিন মিঠাপুকুর উপজেলার খামার কুর্শা গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, ১৯৯৫ সালে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে শফি উদ্দিন তার ফুফাতে বোনকে খুন করে। এ নিয়ে মিঠাপুকুর থানায় মামলা হয় এবং পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামি শফি উদ্দিনের মৃত্যুদণ্ড রায় দেন। হত্যাকাণ্ডের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আসামি শফি উদ্দিন বদরগঞ্জ উপজেলায় বসবাস করতে থাকেন।

সম্প্রতি আদালতের রায় বাস্তবায়নে পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা হয়। বিষয়টি র‌্যাব-১৩ অবগত হয়ে বৃহস্পতিবার বদরগঞ্জে অভিযান চালিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামি শফিকে মামলার ৩১ বছর পর গ্রেপ্তার করে।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, সাজাপ্রাপ্ত আসামি শফি উদ্দিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তাস্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!