1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঘোড়ার মাংস ঢাকায় পাঠানোর চেষ্টা, ২ জনকে কারাদণ্ড - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ঘোড়ার মাংস ঢাকায় পাঠানোর চেষ্টা, ২ জনকে কারাদণ্ড

প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে ৪০০ কেজি ঘোড়ার মাংস বিক্রির উদ্দেশ্যে পরিবহনকালে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আটককৃতদের একই সঙ্গে এক হাজার টাকা করে জরিমানা করেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মেঘাই ঘাট এলাকায় যমুনা নদীর তীরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।

আটকরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাংগাপাড়া গ্রামের মো. কাওছার আলী পলাশ (৩৫) ও মো. শরিফুল ইসলাম (৪৫)।

জানা গেছে, গভীর রাতে যমুনা নদীর চরে ঘোড়া জবাই করে সেই মাংস কাজিপুর দিয়ে নদী পার হয়ে ঢাকায় পাঠানোর পরিকল্পনা করার তথ্য পায় উপজেলা প্রশাসন। তথ্য যাচাইয়ের পর কাজিপুর থানা পুলিশের একটি দল রাতভর নদীতীরবর্তী এলাকায় নজরদারি চালায়।

পরে ঢাকায় পাচারের সময় একটি পিকআপ থেকে ১১টি বস্তায় রাখা প্রায় ৪০০ কেজি হাড়বিহীন ঘোড়ার মাংসসহ দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা যমুনার চরে ৮টি ঘোড়া জবাই করে মাংস ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এর আগেও একই পথে ঢাকায় ঘোড়ার মাংস পাচারের সময় দুইজনকে আটক করে শাস্তির আওতায় আনা হয়েছিল। আজকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ধারা লঙ্ঘনের দায়ে দুইজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এ সময় কাজিপুর থানা পুলিশের একটি দলসহ উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আব্দুল আহাদ উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত ঘোড়ার মাংস গর্ত করে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!