1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোবাইল চোর সন্দেহে ৫ জনকে কুপিয়ে জখম, যুবক আটক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মোবাইল চোর সন্দেহে ৫ জনকে কুপিয়ে জখম, যুবক আটক

প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় মোবাইল চোর সন্দেহে পাঁচজনকে ছুরিকাঘাতে জখম করার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।

আহতরা হলেন- নিরব মিয়া, মো. সুজন, কাউসার মিয়া, সোহান ও চঞ্চল। তারা সবাই কাঁচপুরের রায়েরটেক এলাকার বাসিন্দা। অভিযুক্ত আমিন মিয়া কাঁচপুর পুরান বাজার এলাকার কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠ থেকে নিরব মিয়ার একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় আমিন মিয়াকে সন্দেহ করা হয়। পরে নিরবসহ ৫-৭ জন তার কাছে মোবাইল ফেরত চেয়ে কথা বলতে যান। একপর্যায়ে আমিন মোবাইল দেওয়ার কথা বলে তাদের খেলার মাঠে নিয়ে যায়। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে পাঁচজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং অভিযুক্তকে গণপিটুনি দিয়ে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় গুরুতর আহত নিরব মিয়ার খালা শিউলি বাদী হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে থানায় আটক রাখা হয়েছে। মামলা নথিভুক্ত করে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!