1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বগুড়ায় সুনীল হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

বগুড়ায় সুনীল হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম

প্রতিনিধি

বগুড়ায় সুনীল বাঁশফোড়কে (২৩) হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ করেছে হরিজন সম্প্রদায়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মরদেহ নিয়ে শহরের সাতমাথা এলাকায় অবস্থান কর্মসূচি ও মিছিল করেন তারা। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামিসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের সেউজগাড়ি সুইপার কলোনি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সাতমাথা মোড়ে গিয়ে সমবেত হন হরিজন সম্প্রদায়ের লোকজন। সেখানে মরদেহ রেখে অবস্থান নিলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বগুড়া পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করেন। এ সময় তারা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর বিক্ষোভকারীরা বগুড়া জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় চত্বরে গিয়ে পুনরায় সমাবেশ করেন।

সেখানে আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে সারা দেশের পরিচ্ছন্নতাকর্মীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন।

বগুড়া জেলা হরিজন সম্প্রদায়ের সভাপতি দীপক রাম বলেন, প্রকাশ্যে তুচ্ছ অর্থের জন্য এক তরুণকে হত্যা করা হলেও প্রধান আসামি এখনো গ্রেপ্তার হয়নি। দ্রুত আইনি ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি শহরের স্টেশন রোডে সেন্ট্রাল মসজিদের সামনে সুনীল বাঁশফোড়ের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে এক ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!