ইপেপার / প্রিন্ট
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার শপথ নেওয়ার পর তাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন। নতুন মন্ত্রিসভায় তিনজন টেকনোক্র্যাটও অন্তর্ভুক্ত রয়েছেন।
গেজেট অনুসারে, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের হাতে রেখেছেন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ।
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
২. আমির খসরু মাহমুদ চৌধুরী — অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
৩. সালাহউদ্দিন আহমদ — স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৪. ইকবাল হাসান মাহমুদ — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
৫. হাফিজ উদ্দিন আহমেদ — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
৬. আবু জাফর মো. জাহিদ হোসেন — মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ
৭. খলিলুর রহমান — পররাষ্ট্র মন্ত্রণালয়
৮. আব্দুল আউয়াল মিন্টু — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
৯. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ — ধর্ম বিষয়ক
১০. মিজানুর রহমান মিনু — ভূমি
১১. নিতাই রায় চৌধুরী — সংস্কৃতি
১২. খন্দকার আব্দুল মুক্তাদির — বাণিজ্য, শিল্প ও বস্ত্র-পাট
১৩. আরিফুল হক চৌধুরী — শ্রম ও কর্মসংস্থান; প্রবাসী কল্যাণ
১৪. জহির উদ্দিন স্বপন — তথ্য ও সম্প্রচার
১৫. মোহাম্মদ আমিন উর রশিদ — কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য
১৬. আফরোজা খানম রিতা — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
১৭. মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি — পানি সম্পদ
১৮. আসাদুল হাবিব দুলু — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
১৯. মো. আসাদুজ্জামান — আইন, বিচার ও সংসদ বিষয়ক
২০. জাকারিয়া তাহের — গৃহায়ন ও গণপূর্ত
২১. দীপেন দেওয়ান — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
২২. আ ন ম এহসানুল হক মিলন — শিক্ষা; প্রাথমিক ও গণশিক্ষা
২৩. সরদার মো. সাখাওয়াত হোসেন — স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
২৪. ফকির মাহবুব আনাম — ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি; বিজ্ঞান ও প্রযুক্তি
২৫. শেখ রবিউল আলম — সড়ক পরিবহন ও সেতু; রেলপথ; নৌ-পরিবহন
১. এম রশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
২. অনিন্দ্য ইসলাম অমিত — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
৩. মো. শরীফুল আলম — বাণিজ্য, শিল্প ও বস্ত্র-পাট
৪. শামা ওবায়েদ ইসলাম — পররাষ্ট্র
৫. সুলতান সালাউদ্দিন টুকু — কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য
৬. কায়সার কামাল — ভূমি
৭. ফরহাদ হোসেন আজাদ — পানি সম্পদ
৮. মো. আমিনুল হক — যুব ও ক্রীড়া
৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
১০. হাবিবুর রশিদ — সড়ক পরিবহন; রেলপথ; নৌ-পরিবহন
১১. মো. রাজিব আহসান — সড়ক পরিবহন; রেলপথ; নৌ-পরিবহন
১২. মো. আব্দুল বারী — জনপ্রশাসন
১৩. মীর শাহে আলম — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
১৪. জুনায়েদ সাকি — অর্থ ও পরিকল্পনা
১৫. ইশরাক হোসেন — মুক্তিযুদ্ধ বিষয়ক
১৬. ফারজানা শারমীন — মহিলা ও শিশু; সমাজকল্যাণ
১৭. শেখ ফরিদুল ইসলাম — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
১৮. নুরুল হক নুর — শ্রম ও কর্মসংস্থান; প্রবাসী কল্যাণ
১৯. ইয়াসের খান চৌধুরী — তথ্য ও সম্প্রচার
২০. এম ইকবাল হোসেইন — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
২১. এম এ মুহিত — স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
২২. আহম্মদ সোহেল মঞ্জুর — গৃহায়ন ও গণপূর্ত
২৩. ববি হাজ্জাজ — শিক্ষা; প্রাথমিক ও গণশিক্ষা
২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম — সংস্কৃতি