1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শপথ গ্রহণের পর হাদীর কবর জিয়ারত করলেন আতিকুর রহমান মুজাহিদ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শপথ গ্রহণের পর হাদীর কবর জিয়ারত করলেন আতিকুর রহমান মুজাহিদ

প্রতিনিধি

শপথ নেওয়ার পর শহিদ ওসমান হাদীর কবর জিয়ারত করেছেন কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ফুলবাড়ি) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শহীদ ওসমান হাদীর কবরের পাশে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারত করেন ও মোনাজাতে অংশ নেন।

ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, আল্লাহ আমাদেরকে শহীদ ওসমান হাদীর মতো আদর্শ, সততা, সাহস ও যোগ্যতা দান করেন। তিনি যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, যাতে আমরা শহীদ হাদীর স্বপ্নের ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।
তিনি আরও বলেন, দেশের ৩০০টি আসনে শহীদ হাদীর আদর্শে গড়া, যোগ্য, সৎ ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ প্রতিনিধিদের দান করুন, যারা সত্য ও ন্যায়ের পক্ষে অটল থেকে দেশ ও জাতির সেবা করবে।

এই সময় উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!