1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রতিমন্ত্রী হলেন ব্যারিস্টার পুতুল,এলাকায় মিষ্টি বিতরণ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রতিমন্ত্রী হলেন ব্যারিস্টার পুতুল,এলাকায় মিষ্টি বিতরণ

প্রতিনিধি

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। খবরটি নির্বাচনী এলাকায় পৌঁছানো মাত্রই নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পরে। একইসঙ্গে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় খুশিতে পাড়ায় পাড়ায় চলছে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত এমপি হিসেবে শপথ গ্রহণ করেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এরপর বিকেলে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন।

এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন মোড়ে মোড়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। এছাড়া মসজিদের পাশাপাশি বিভিন্ন দলীয় কার্যালয়ে নতুন প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি নাটোরের অবিসংবাদিত নেতা এবং বিএনপির সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের জ্যেষ্ঠ কন্যা।

প্রসঙ্গত, ফজলুর রহমান পটল এই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি হাতছাড়া হয় এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘ ১৮ বছর (দেড় যুগ) এই আসনে বিএনপির কোনো জনপ্রতিনিধি ছিলেন না। বাবার মৃত্যুর পর তার সেই রাজনৈতিক দুর্গে আবারও ধানের শীষের বিজয় নিশান ওড়ালেন মেয়ে ব্যারিস্টার পুতুল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!