1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাঁদ দেখা যায়নি, ওমান-মালয়েশিয়ায় বৃহস্পতিবার রোজা শুরু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চাঁদ দেখা যায়নি, ওমান-মালয়েশিয়ায় বৃহস্পতিবার রোজা শুরু

প্রতিনিধি

উপসাগরীয় অঞ্চলের দেশ ওমান ও দক্ষিণপূর্ব এশিয়ার মালয়েশিয়ায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার দেশ দুটির কর্তৃপক্ষ বলেছে, দেশের কোথাও আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দুটিতে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের শুরু হবে।

এক বিবৃতিতে মালয়েশিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে। মঙ্গলবার দেশটির আকাশে পবিত্র রমজান মাসের অর্ধচন্দ্র দেখা সম্ভব হয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এছাড়া উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্যদের মাঝে প্রথম দেশ হিসেবে পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করেছে ওমান। দেশটি বলেছে, আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ১৪৪৭ হিজরির রমজান মাসের শুরু হবে। দেশটির হিজরি মাস পর্যবেক্ষণ কমিটি নিশ্চিত করে বলেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) শাবান মাসের শেষ দিন।

ওমানের চাঁদ দেখা কমিটি বলেছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, পবিত্র শাবান মাসের ২৯ তারিখে ওমানের সব গভর্নরেটে সূর্যাস্তের আগে অথবা সূর্যাস্তের সময় চাঁদ অস্ত যাবে। ফলে খালি চোখে চাঁদ দেখার কোনও সম্ভাবনা নেই। এ সিদ্ধান্ত ধর্মীয় ও বৈজ্ঞানিক; উভয় মানদণ্ডের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আরব ও ইসলামি বিশ্বের অধিকাংশ দেশে নতুন ইসলামি মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব বলছে, অনেক শহরে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে, ফলে খালি চোখে নতুন অর্ধচন্দ্র দেখার সুযোগ থাকবে না। আবুধাবিতে সূর্যাস্তের এক মিনিট আগে চাঁদ অস্ত যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আর সৌদি আরবের রাজধানী রিয়াদে চাঁদ অস্ত যাবে সূর্যাস্তের ৩৭ সেকেন্ড আগে। দোহা, মানামা এবং কুয়েতেও একই ধরনের পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, কায়রো, আম্মান ও বৈরুতে সূর্যাস্তের কয়েক মিনিট পর চাঁদ অস্ত যাবে। তবে সেখানেও হিলাল দেখার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করা হচ্ছে। তালিকাভুক্ত স্থানগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের হনোলুলুতেই কেবল প্রযুক্তিগতভাবে চাঁদ দেখার সম্ভাবনা থাকতে পারে।

তবে সেটিও দেখা যাবে দূরবিন ব্যবহার করে ও কঠিন পরিস্থিতিতে। জ্যোতির্বিদরা বলেছেন, সূর্যাস্তের সময় সূর্যের তুলনায় চাঁদের উচ্চতা ও অবস্থানের ওপর নতুন চাঁদ দৃশ্যমান হওয়া নির্ভর করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!